আজ আপনাদের জন্য রইল ক্রিসপি চিকেন কাটলেট রান্নার রেসিপি - The News Lion

আজ আপনাদের জন্য রইল ক্রিসপি চিকেন কাটলেট রান্নার রেসিপি

 


দি নিউজ লায়ন;    

উপকরণঃ

 ৫০০ গ্রাম চিকেন

এক কাপ সেদ্ধ আলু

 এক চা চামচ ময়দা

এক চা চামচ কর্নফ্লাওয়ার

এক চা চামচ আদা বাটা

এক চা চামচ রসুন বাটা

স্বাদমতো লবণ

এক চা চামচ গোলমরিচের গুঁড়ো

এক চা চামচ সিরকা

সামান্য পরিমাণ সয়া সস

দুই টেবিল চামচ বাটার

এক চা চামচ আদাকুচি

তিন টেবিল চামচ পেঁয়াজকুচি

এক চা চামচ কাঁচা লঙ্কা কুচি

এক চা চামচ চাটমসলন

এক চা চামচ টমেটো সস 

এক চা চামচ চিনিফ্লেক্স

পরিমাণমতো সেমাই


প্রণালিঃ

প্রথমে একটি পাত্রে চিকেন নিন। তাতে আদা বাটা, রসুন বাটা, লবণ, গোলমরিচের গুঁড়ো, সিরকা ও সয়া সস দিয়ে ফ্রাইপ্যানে ঢেলে দিন। এবার জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নামিয়ে নিন। ফ্রাইপ্যানে বাটার দিন। এতে আদাকুচি, পেঁয়াজকুচি, কাঁচা লঙ্কা কুচি, মসলায় সেদ্ধ করা চিকেন, চাটমসলা, টমেটো সস, লবণ, গোলমরিচের গুঁড়ো, চিনিফ্লেক্স, সয়া সস, সেদ্ধ আলু, সিরকা ও ধনেপাতাকুচি দিয়ে রান্না করুন।


বাটিতে ময়দা, কর্নফ্লাওয়ার, লবণ, চিনিফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো ও জল দিয়ে ভালোভাবে গুলিয়ে বেটার তৈরি করুন। সবশেষে মসলায় ভাজা চিকেন গোলাকার করে বেটারে চুবিয়ে সেমাইয়ে জড়িয়ে গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হলে নামিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের ক্রিসপি চিকেন কাটলেট।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.